1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ! স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী! লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আশুলিয়ার ধোলাই বিলে গোসলের সময় নিখোঁজ, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

মো: সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি:

 

  • ঢাকার আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে ধোলাই বিলে গোসল করতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়া নাহিদ (১৯) নামে এক যুবকের মরদেহ প্রায় সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

 

শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত নাহিদ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের ভাড়াটিয়া বাসিন্দা এবং সাহজাহান মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ধোলাই বিলে গোসল করতে নামেন নাহিদ। একপর্যায়ে পানির তীব্র স্রোতে ভেসে বিলের গভীর অংশে চলে গেলে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার তল্লাশির পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নাহিদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD