1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ! স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী! লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

শুভ সুচনা থেকে শোক গাথা, বিয়ের দুইদিন পর শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

শুভ সুচনা থেকে শোক গাথা, বিয়ের দুইদিন পর শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র দুই দিনের মাথায় একব স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবু সালেম প্রধান (২৮) নামের ওই শিক্ষককে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্য নিরুপাড়া এলাকার একটি কলাবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সালেম প্রধান মধ্য নিরুপাড়া গ্রামের ইসহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট পারিবারিকভাবে কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ এলাকার আইস উদ্দিনের মেয়ে শ্যামলী আক্তারের সঙ্গে আবু সালেমের বিয়ে হয়। তবে পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হলেও এ আয়োজন নিয়ে সালেমের কিছুটা অনীহা ও আপত্তি ছিল বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তিনি প্রথমে শুধু বিয়ে নিবন্ধন করে পরে সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিক আয়োজন করতে চেয়েছিলেন বলে জানা গেছে।
বিয়ের আনন্দ শেষ হতে না হতেই শুক্রবার দুপুরে গ্রামের একটি কলাবাগানের গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সালেমকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে থাকা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, “দুই দিন আগে বিয়ে হয়েছে। পরিবার, নববধূ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে কোনো ধরনের মানসিক হতাশা বা ক্ষোভ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিয়ের মাত্র দুই দিনের মাথায় এক তরুণ শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD