1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত ডা. হাসুর আম্মার ইন্তেকালে মহানগর জামায়াতের শোক নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ‎! পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। গত ২৭ আগস্ট ২০২৬ রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ গ্রহণের ভিডিও এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই আদেশে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে বরখাস্তকৃত কর্মচারীর বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নামজারি (মিউটেশন) ও বিভিন্ন ধরনের সার্টিফিকেট সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় এবং হয়রানির অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে তার প্রভাব থাকায় অনেক ভুক্তভোগী নানা হয়রানির আশঙ্কায় প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পেতেন না।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ইমরুল কাশেমের ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে ভুক্তভোগীদের অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জেলা প্রশাসন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিভাগীয় কার্যক্রম এখনও চলমান রয়েছে। সাময়িক বরখাস্তের পাশাপাশি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় অনেক ভুক্তভোগী স্বস্তি প্রকাশ করেছেন। তারা ভূমি অফিসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে সাধারণ মানুষকে সেবা দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, “মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক মহোদয় সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD