1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা! চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু! শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ! চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন! ডুমুরিয়ায় এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল! চাকরি না করেও টেবিল-চেয়ারে বসে নিয়মিত অফিস করার অভিযোগ, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দাপট! ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার আহ্বান বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল

জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

 

পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী শেরপুরের মোবারকপুর, দমদমা কালীগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।

 

জেলা প্রশাসক বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের অনেকের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জানতে পারেন। পরে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনটি বিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থীর মাঝে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।

 

এদিকে, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসুক আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে দমদমা কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD