1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা! চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু! শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ! চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন! ডুমুরিয়ায় এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল! চাকরি না করেও টেবিল-চেয়ারে বসে নিয়মিত অফিস করার অভিযোগ, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দাপট! ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার আহ্বান বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল

চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

 

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও কালা মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩টি গুলি ও গুলির খোসা এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম

 

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গতকাল ভোররাতে পুলিশের একটি দল পল্লানপাড়ায় ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রায়হান শিবির বাবুলের ফুফাতো ভাই। গ্রেপ্তার মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ও সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত আসামি

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার মোবারক ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরীর সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত। বড় সাজ্জাদের নির্দেশে সংঘটিত প্রায় সকল খুন ও চাঁদাবাজির ঘটনায় এই মোবারক নিজেই উপস্থিত থেকে গুলি করত বলে তথ্য পাওয়া গেছে। এমনকি বড় সাজ্জাদের নির্দেশের বাইরেও ফটিকছড়ি ও আশপাশের এলাকায় সে নিজস্ব ত্রাসের রাজত্ব কায়েম করেছিল

 

অভিযানে একটি ৯ এমএম বিদেশি তরাস পিস্তল, একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলটি ইতালির তৈরি। উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ

 

এসপি মাসুদ আলম বলেন, ১৮ রাউন্ড ৯ এমএম গুলি, পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম গুলি, তিনটি ম্যাগাজিন এবং তিনটি পিস্তলের গুলির খোসা ও চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সেগুলো কীভাবে অপরাধীদের হাতে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD