
ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল
মাসুদুল হাসান মাসুদ,
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
ভূঞাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বেতুয়া এলাকায় তরুণ প্রজন্ম ও কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিয়েছেন ভূঞাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল তালুকদার।
তরুণদের মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি এ উদ্যোগ নেন। এ সময় স্থানীয় কিশোর ও তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
রাজিব হোসেন কফিল তালুকদার বলেন, “তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
স্থানীয়রা জানান, কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এতে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।