1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন! ডুমুরিয়ায় এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল! চাকরি না করেও টেবিল-চেয়ারে বসে নিয়মিত অফিস করার অভিযোগ, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দাপট! ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার আহ্বান বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ: ‘মুক্তা কম্পিউটার’-এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে পর্দায় নয়, বাস্তবেই সিনেমার মতো ঘটনা: বাঁধুলি খালকুলায় প্রেম, বিয়ে ও দাম্পত্য জটিলতা মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩! মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ

মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের (DNC) পৃথক অভিযানে নাটোরে ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দা রয়েছেন।
DNC বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) ঘোষিত বিশেষ অভিযানের আওতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মাদক স্পট ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে।
সূত্র জানায়, গত ২৪ আগস্ট নাটোর জেলার লালপুর থানার মাঝগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে DNC-এর একটি দল। এ সময় ওই এলাকার অবৈধ গাঁজা ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা হিসেবে পরিচিত মোঃ নাজমুল মালিথা (৪০)কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এরপর অভিযানের ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায় আরও একটি গোপন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মাদক পাচার সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোঃ রবিউল ইসলাম (৩৩) এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোঃ বাবু ইসলাম (৪৩)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। দুটি অভিযানে সর্বমোট ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে DNC বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী।
মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD