1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন! ডুমুরিয়ায় এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল! চাকরি না করেও টেবিল-চেয়ারে বসে নিয়মিত অফিস করার অভিযোগ, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দাপট! ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার আহ্বান বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ: ‘মুক্তা কম্পিউটার’-এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে পর্দায় নয়, বাস্তবেই সিনেমার মতো ঘটনা: বাঁধুলি খালকুলায় প্রেম, বিয়ে ও দাম্পত্য জটিলতা মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩! মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নগরবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের কার্যক্রম পরিচালনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানান। তিনি বলেন, রাজশাহীর মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর কল্যাণে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে বেসরকারি হাসপাতালগুলোর কার্যকর ভূমিকা রয়েছে।
এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাইটেক স্পেশালাইজড হসপিটালের বিভিন্ন উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রাজশাহীর মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD