1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎১৭ হাজার টাকার ভ্যানের জন্য প্রতিবন্ধী ফরিদ হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক! পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা! গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ! পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার সুযোগ, সাতজনের হাতে ভ্যান পঞ্চগড়ে মানবিক সহায়তা পেল সুবিধাবঞ্চিতরা, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ! রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় রেজিস্টেন্স জব্দ! ফরিদপুরে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যাওয়ার অভিযোগ, আটক ২ দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা একবার গণনাতেই ৭০ লক্ষ টাকা অথচ শিশুদের তিন বেলা খাবার জোটে না ! অর্থের লোভে কাস্টমস সিপাহী রায়হানকে কেটে টুকরো টুকরো করে হত্যা: শ্রীমঙ্গল থেকে কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর আলামত উদ্ধার!

পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়, ২৭ আগস্ট ২০২৬,দেশীয় মাছের উৎপাদন বাড়ানো, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদ চত্বরের পুকুর, মহারাজার পুকুর, জেলা জজ কোর্ট পুকুর, বিজিবি ক্যাম্পের পুকুর এবং রজলীতে নবনির্মিত খনন খালে পোনা ছাড়া হয়।

 

উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়সহ সংশ্লিষ্টরা।

 

অন্যান্য জলাশয়ে পোনা অবমুক্তকালে জেলা মৎস্য কর্মকর্তা ড. কে এম আব্দুল হালিম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আনজুমান্দবানু মুক্তিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিয়মিত পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ। তবে অবমুক্ত করা মাছ রক্ষায় অবৈধ শিকার বন্ধ এবং স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

 

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, পাঁচটি জলাশয়ে মোট ২৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। এসব পোনা বড় হলে জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়বে এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার ঠেকাতে নজরদারি রাখার কথাও জানান তিনি।

 

কর্মসূচি শেষে জলাশয়ের পরিবেশ রক্ষা ও অবমুক্ত মাছ সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD