1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা! গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ! পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার সুযোগ, সাতজনের হাতে ভ্যান পঞ্চগড়ে মানবিক সহায়তা পেল সুবিধাবঞ্চিতরা, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ! রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় রেজিস্টেন্স জব্দ! ফরিদপুরে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যাওয়ার অভিযোগ, আটক ২ দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা একবার গণনাতেই ৭০ লক্ষ টাকা অথচ শিশুদের তিন বেলা খাবার জোটে না ! অর্থের লোভে কাস্টমস সিপাহী রায়হানকে কেটে টুকরো টুকরো করে হত্যা: শ্রীমঙ্গল থেকে কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর আলামত উদ্ধার! বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষিত 

রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় রেজিস্টেন্স জব্দ!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানার ফরাদপুর এলাকার একটি মেহগনি বাগান দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে একটি চালান বাংলাদেশে প্রবেশ করাবে—এমন গোপন তথ্য পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে প্রেমতলী বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহগনি বাগানের মধ্যে অবস্থান নেয়।

 

দীর্ঘ সময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, একজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।

 

পরে বিজিবির সদস্যরা পলিথিনের প্যাকেটটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেন। জব্দ করা এসব মালামালের আনুমানিক মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ বন্ধে বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD