1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎১৭ হাজার টাকার ভ্যানের জন্য প্রতিবন্ধী ফরিদ হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক! পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা! গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ! পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার সুযোগ, সাতজনের হাতে ভ্যান পঞ্চগড়ে মানবিক সহায়তা পেল সুবিধাবঞ্চিতরা, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ! রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় রেজিস্টেন্স জব্দ! ফরিদপুরে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যাওয়ার অভিযোগ, আটক ২ দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা একবার গণনাতেই ৭০ লক্ষ টাকা অথচ শিশুদের তিন বেলা খাবার জোটে না ! অর্থের লোভে কাস্টমস সিপাহী রায়হানকে কেটে টুকরো টুকরো করে হত্যা: শ্রীমঙ্গল থেকে কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর আলামত উদ্ধার!

পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার সুযোগ, সাতজনের হাতে ভ্যান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে কর্মের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে পঞ্চগড়ে সাতজন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ভ্যান তুলে দেওয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব ভ্যান বিতরণ করা হয়।

 

উপকারভোগীদের হাতে ভ্যান তুলে দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান। সংশ্লিষ্টদের আশা, ভ্যানগুলো ব্যবহার করে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন এবং ধীরে ধীরে ভিক্ষাবৃত্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন।

 

ভ্যান পাওয়া কয়েকজন জানান, এতদিন কেউ অন্যের ভ্যান চালিয়ে, আবার কেউ মানুষের সহায়তার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। এখন নিজেদের একটি করে ভ্যান থাকায় তারা পরিশ্রমের মাধ্যমে আয় করার নতুন সুযোগ পেয়েছেন।

 

যতনপুকুরি এলাকার আলম হোসেন জানান, আগে নির্দিষ্ট কোনো আয়ের উৎস না থাকায় মানুষের সহযোগিতার ওপর নির্ভর করতে হতো। নিজের ভ্যান পাওয়ায় এখন পরিশ্রম করে আয় করে পরিবারের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি হয়েছে।

 

রাজারপাট ডাঙ্গর এলাকার মমিনুর হোসেন দীর্ঘদিন অন্যের ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। নিজের ভ্যান পাওয়াকে তিনি জীবনে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

 

জামুরিবাড়ি এলাকার মোতালেব হোসেনও আগে ভিক্ষা করে সংসার চালাতেন। ভ্যান পাওয়ায় এখন নিজের শ্রমে আয় করে সংসার চালানোর চেষ্টা করবেন বলে জানান তিনি।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, পুনর্বাসন কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হলো ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল মানুষকে কর্মমুখী করে স্বাবলম্বী করা। ভ্যান পাওয়া ব্যক্তিরা যেন সঠিকভাবে এটি ব্যবহার করে নিয়মিত আয় করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে আয়বর্ধক কাজে যুক্ত করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। উপকারভোগীরা ভ্যানগুলো কাজে লাগিয়ে স্বাবলম্বী হবেন বলে আশা করা হচ্ছে।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD