
ফয়সাল আহমেদ, সিলেট সদর উপজেলা প্রতিনিধি:
শাহজালাল মাজারে প্রথমবার ২২ জুন ২০২৬ তারিখে টাকা গণনা করার পর এক সপ্তাহের টাকা মিলল ১৭ লাখ ৫৪৯ টাকা, আবার ১৯ দিন পর ১১ জুলাই ২০২৬ তারিখে টাকা গণনা করে মিলল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, এবং ৩৪ দিন পর ১৫ আগস্ট ২০২৬ তারিখে টাকা গণনা করে ৭০ লক্ষ ৮৮ হাজার ৬৭২ টাকা পেয়েছেন এবং গরু ছাগল, সোনা, রুপা ও বিভিন্ন দেশের টাকা পাওয়া যায়।
মাজারের অধীনে যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায়ে তালিমুল কোরআন দরগাহে হযরত শাহজালাল র. দরগাহ মাদ্রাসা নামে পরিচিত, দারুল উলুম দেওবন্দের অন্তর্ভুক্ত হিসেবে ৭ নভেম্বর ১৯৬১ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন “আরিফ বিল্লাহ আকবর আলী ”অবস্থান দরগা মহল্লা সিলেট,, শিক্ষার্থী প্রায় ১০০০ এর ঊর্ধ্বে এই মাদ্রাসা শাহজালাল মাজারের অধীনে কিন্তু এখনো পর্যন্ত মাদ্রাসার ছোট বড় সকল ছাত্র সবাই দুই বেলা ভাত খায় তার মধ্যে আবার কেও আছে অত্যান্ত গরীব যারা কিনা সকালে এবং রাত্রে টাকা দিয়ে খাবার খাওয়ার মত সামর্থ্য নাই তারা শুধু দুই বেলা খাবার খেয়ে জীবনের সফলতা কামনার জন্য দিন রাত কষ্ট করে যাচ্ছে, সকাল ১০টার সময় একবার এবং বিকেল আসরের সময় একবার এই দুই বেলা খানা খেয়ে তারা পড়ালেখা করতেছে আর অন্যদিকে মাজারে উঠছে লক্ষ লক্ষ টাকা এই টাকা কোথায় যায় কোথায় ব্যয় হয় যার কারনে ছোট ছোট শিশুরা তিন বেলার জায়গায় দুই বেলা খানা খাই এ নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এবং কারো কোন মতবিনিময় নেই।