1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ

রাজশাহী বিভাগের নতুন কমিশনার ইউসুফ আলী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

রাজশাহী বিভাগের নতুন কমিশনার ইউসুফ আলী

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক মোঃ ইউসুফ আলী। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত আদেশে মোঃ ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়। একদিন পরই নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মোঃ ইউসুফ আলীকে নিয়োগ দেওয়া হলো।
বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলী রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় করবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রমের তদারকি এবং বিভাগীয় পর্যায়ে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে তাঁর নিয়োগের মধ্য দিয়ে রাজশাহী বিভাগের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD