1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫ আগস্টের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে কাঁচা মরিচের ঝালে খুচরা বাজারে আগুন, কেজি ৪০০ টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার রুয়েটে আরপি বাস আটক ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় চত্বরে জনসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বায়েজিদ বোস্তামী থানা শাখার উদ্যোগে অক্সিজেন মোড়ে আয়োজিত এ জনসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন উপেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আকরামুল হক এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের গণরায়ের প্রতি সম্মান এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, আবুল বক্কর সিদ্দিকী হিরু এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক রাশেদুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD