1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

৪১৫ হজ্ব যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , ‘জেদ্দায় পৌঁছেছে ‘- নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক – প্রথম হজ্ব যাত্রা শুরু করলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,।স্থানীয় সময় রোববার ২১ মে সকাল ৭টায় জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে বিমানটি পৌছে, এসময় জেদ্দা বাংলাদেশ সরকারের কন্সুলেট অফিসের কন্সাল জেনারেল নাজমুল হক সহ উর্ধোতন কর্মকর্তারা বাংলাদেশ হাজ্বীদের উষ্ণ অভ্যর্থনা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (২০ মে) দিনগত রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২-এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩০০১। রোববার (২১ মে) আরও চারটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে।এর আগে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বহন করবে অর্ধেক। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD