1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

শেরপুরের অটো চালক হত্যার ২ আসামি গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭২ বার পঠিত

শেরপুরের অটো চালক হত্যার ২ আসামি গ্রেপ্তার।

মোঃআমিনুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুরে অটোরিকশা চালক শাহ আলম হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। আজ ৯ অক্টোবর দুপুরে পুলিশ সুপার মোনালিশা বেগম বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাতে ঝিনাইগাতীর বালিয়াচন্ডি পশ্চিম পাড়া থেকে খুনের সাথে জড়িত ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গাজীপুর জেলার জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ইটহাটার শাহজাহান মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৯) ও শেরপুরের ঝিনাইগাতীর ছোট মালিঝিকান্দার আঃ রহিমের ছেলে রুপন (২০)।

পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে শাহ আলম (৪১) ঢাকায় কাজ করতো। ২০/২৫ দিন আগে সে গ্রামের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ১৫দিন আগে কিস্তিতে একটি অটোরিকশা ক্রয় করে কুরুয়া এলাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। সে ৭ অক্টোবর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ওইদিন রাত আটটার দিকে গ্রেপ্তারকৃত সবুজ ও রূপন অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহ আলমে অটোতে উঠে কুচনিপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় রশি পেচিয়ে খুন করে শাহ আলমের মরদেহ রাস্তার পাশ্বে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে চলে যায়।

পরে ঝিনাইগাতী থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবুজ ও রূপনকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে। আজ দুপুরে পুলিশ সুপার মোনালিশা বেগম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD