1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৫টি মোটরসাইকেল উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪২০ বার পঠিত

 

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

মোঃসুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে মোটরসাইকেল চোর চক্রের চারজনকে গ্রেফতার ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শনিবার দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে রবিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার
টিকরি বাজার এলাকার জামাল উদ্দিনের ছেলে
মোঃ ডলার আলী(২২) কানসাট গোপাল নগর এলাকার আঃ: আলীমের ছেলে সাব্বির আহমেদ সিফাত (২৫) হাউস নগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৬) বাগবাড়ি গ্রামের এজাবুল হকের ছেলে মোঃ দুলাল বাবু (২৭)।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরন :
১টি ১২৫ সিসি কালো রং একটি বাজাজ ডিসকভার। ১টি ১০০ সিসি লাল রং বাজাজ সিটি। ১টি ১২৫ সিসি নীল কালো রং এর স্ট্রাইকার। ১টি ১৫০ সিসি লাল রং এর এ্যাপাচি RTR। ১টি ১০০ সিসি নীল কালো রং এর TVS মেট্রো একটি পুলিশ হেফাজতে রয়েছে।

সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, মোঃ বাবুল উদ্দিন সরদার, এর সার্বিক তত্ত্বাবধায়নে এসআই ( নি:) মোঃ আসগর আলী এর নেতৃত্বে সঙ্গীয় ও অফিসার ফোর্স শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানান, উপরোক্ত আসামিগণ চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিভিন্ন লোকের কাছে কম দামে বিক্রয় করে আসতেছিল মর্মে স্বীকার করে। আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

পুলিশ দৃষ্টি আকর্ষণ করেন, বি:দ্র: কারো উপরোক্ত বর্ণনার মোটরসাইকেল চুরি হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁপাইনবাবগঞ্জ ডিবি অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭২২-২৪৪৮৫১।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD