1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাজশাহীতে বিক্ষোভ, তদন্তে পুলিশ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই মিছিলটি শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করেছে। মিছিলে কারা অংশ নিয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’—এ ধরনের স্লোগানসংবলিত লেখা দেখা যায়। এছাড়া অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানও দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ অংশগ্রহণকারী মুখে মাস্ক পরিহিত ছিলেন। তবে মাস্কবিহীন কয়েকজনের মধ্যে পবা উপজেলার কাটাখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “মিছিলের বিষয়টি আমার জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ঘটনার সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD