1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে পায়ুপথে বিশেষ কায়দায় হিরোইন বহনকালে ১০ গ্রাম হিরোইনসহ আটক-১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

 

গোয়ালন্দে পায়ুপথে বিশেষ কায়দায় হিরোইন বহনকালে ১০ গ্রাম হিরোইনসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ি ঃ পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় বহনকৃত অবস্থায় ১০ গ্রাম হেরোইন সহ রাবেল সেখ ওরফে রাসেল (২৯) নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার ৭ই অক্টোবর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ৬ই অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দৌলতদিয়া বাজারস্থ শহীদ মিনারের পাশে পোড়াভিটা এলাকা হতে মোঃ রাবেল শেখ ওরফে রাসেল গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে তার দেহ তল্লাশী করে শরীরের কিছু পাওয়া যায় না। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় হেরোইন লুকানো আছে। তখন উপস্থিত এলাকাবাসীর সম্মুখে একটি স্বচ্ছ পলিথিনের মধ্যে রাংতা কাগজ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো অবস্থায় লাল সুতা দ্বারা বাধা ১০গ্রাম হেরোইন আসামী তার পায়ুপথ থেকে, নিজ হাতে বের করে দেয়। যার বাজার মূল্য অনুমানিক ১ এক লক্ষ টাকা। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পশ্চিম পাড়া গ্রামের মোঃ আবুল শেখ ছেলে। পরে এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পুর্বের ০২ টি মাদক ও ০১ টি চুরি মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD