1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

মেহেরপুর বাজিতপুর সীমান্ত থেকে পুলিশের এক সদস্য সহ হিরোইন নিয়ে দুজন আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

মেহেরপুর বাজিতপুর সীমান্ত থেকে পুলিশের এক সদস্য সহ হেরোইন নিয়ে দুজন আটক

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্য সহ সবুজ হোসেন (২৩) নামে দুইজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৩২ পুরিয়া (৩ গ্রাম) হেরাইন উদ্ধার করা সহ জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল।
সোমবার তাদের আটক করার পর রাতে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের শেষে হস্তান্তর করা হয়। আটক আশরাফুল ইসলাম (৪০) মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটনে কোর্ট পুলিশে কর্মরত রয়েছেন। এবং সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।

এ ব্যাপারে বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন বলেন, ‘কাটাতারের ওপারে ভারতীয় গ্রাম বিষ্টুগঞ্জ থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়ী বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি দল অবস্থান নেয়। সীমান্তের ১২০ নম্বর মেইন পিলার হয়ে ঐ মাদক ব্যবসায়ীরা একটি মোটরসাইকেলযোগে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার উপরে উঠলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। এ সময় আটক করা হয় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে। সবুজের শরীর তল্লাশী চালিয়ে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন তিন গ্রাম। জব্দ করা হয় একটি ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,আসামীদের সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন,আসামী আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। সে ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত রয়েছে। তবে বর্তমানে সে সাসপেনসনে রয়েছ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD