1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোণায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

নেত্রকোণায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১লা অক্টোবর) রবিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই জেলা সমাবেশের আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক নুরের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন, সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট এম এ সামাদ।

প্রধান অতিথির ভাষনে আশরাফ আলী খান খসরু বলেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তায় যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনী আরও আন্তরিকতার সহিত কাজ করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে যারা বানচাল বা বিশৃঙ্খলার অপচেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।

পরে প্রধান অতিথি বিভিন্ন ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ১৫ জন আনসার ও ভিডিপি সদস্যর মাঝে পুরষ্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD