1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের গ্রেফতারের হিরিক।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৬০ জন আবাসন বা ইকামা আইন লঙ্ঘনকারী। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনে ২ হাজার ৫৭৪ জন এবং অবৈধভাবে কাজের দায়ে ১ হাজার ১২৬ জনকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৮৪ জন, যাঁদের বেশির ভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন আইন লঙ্ঘনকারীর আইনি প্রক্রিয়া চলছে, যাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা যাতায়াতে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD