1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৪

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

বুধবার (১০ জুন ) সকল ৯ টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার খারইল মিলঘর এলাকায়  বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত ব্যক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলার চকশ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসেন (৩৭) । তিনি কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত এক কর্মকর্তা ।

চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নিহত মারুফ হোসেনের মৃতদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD