1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

অভিমানী প্রেম

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

 

বিনয় দেবনাথঃ

তোমাকে যখন আমি বললাম;
আবার কবে হবে কথা ?
বললে তুমি;
জানিনা।

ঠিকই বুঝেছিলাম;
হয়তো বা কখনো তোমার আর আমার সাথে কথা হবে না।

তোমাকে যখন বললাম আমি;
আবার কখন হবে দেখা?
বললে তুমি-
সেটা জানিনা।

কিন্তু- ঠিকই আমি বুঝেছিলাম,
তোমার আমার আর দেখা হবে না।
কারণ?
কারণ- তুমি এক নতুন ঠিকানা পেয়েছো।

আমি দেখেছি তোমার বদলে যাওয়া;
দেখেছি একজন মানুষ কিভাবে বদলে যায়;
নিছক অতীত সবকিছুই ভুলে যায়।

কিন্তু- আমি কিছুই বলিনি।

যখন আমি আকাশ পানে চেয়েছি;
মনে হয়েছে- আমি এক বিশাল গহবরে তাকিয়ে যাচ্ছি।

তোমার চলে যাওয়া দেখেছি;
আর আমি দেখে দীর্ঘশ্বাস ফেলেছি।

বহুকাল পরে আজ তুমি যখন এলে;
জানলাম তুমি ভালো নেই।

এখন কেবলই মনে হয়েছে-
তবে কি আসলেই সত্যিই তুমি ভুলতে পারোনি আমাকে?
হায়রে জীবন…

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD