1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মনোহরদীতে নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদী মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পিবিআই নরসিংদী জেলা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল অনুমান নয় ঘটিকার সময় নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা মনোহরদী থানা পুলিশ কে জানায়। পরে থানা পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই নরসিংদী জেলাকে অবগত করলে এসআই আশরাফ আলীর নেতৃত্বে পিবিআই নরসিংদী টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করে। মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (৪২) তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান,নিহত রুবেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় তিনটি এবং নরসিংদী জেলার শিবপুর থানায় দু,টি মামলা চলমান রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD