1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নালিতাবাড়ীতে পিডিবি’র তার চুরি করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯জন গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর আওতাধীন চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই প্রকেল্পর কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ কর্মচারী-কর্মকর্তা।

১৪ সেপ্টেম্বর রোববার ভোররাতে শেরপুর জেলার নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

সূত্র জানায়, পিডিবি’র আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরএম এন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তারপর উদ্বৃত্ত নতুন ক্যাবল বা তার এবং পুরনো ক্যাবল পিডিবি’র কাছে হস্তান্তরের কথা রয়েছে।

কিন্তু ওইসব ক্যাবল গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদারী প্রতিষ্ঠান গোপনে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রোববার ভোররাতে চেষ্টা চালাচ্ছিল। জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গা ভাড়ায় নেওয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা করা হচ্ছিল। দুই ড্রাম ট্রাকে উঠানোর পরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম কেবল ও একটি ট্রাক এবং একটি পিকআপসহ জড়িত ৯ জনকে আটক করে।

এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় এলেও তারা মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত- এমন বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

তবে গ্রেফতারকৃত শ্রমিকরা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাবস্থাপকের নির্দেশে তারা ক্যাবলগুলো ভালুকায় নিতে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, ক্যাবলগুলো পিডিবি’র সম্পদ। চুরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে ভোররাতে গোপনে সড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD