1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বাহুবলে একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত জামালের লাশ উদ্ধার।

  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কু*পিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তা*ক্ত লা*শ উদ্ধার করে।
নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কু*পিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লা*শ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ডাকা*তি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।
তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যা*কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD