1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।সোমবার ভোররাতে (প্রায় ৪টা) ২৬ বীর ব্যাটালিয়নের একটি বিশেষ দল, ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চক্রের চার সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭) ,স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)।

অভিযানে জব্দকৃত সামগ্রী –বাটন ফোন : ৫টি,অ্যান্ড্রয়েড ফোন : ৯টি,আইফোন : ১টি,সিমকার্ড : ৪১টি,মেমোরি কার্ড : ২টি,ডেবিট/ক্রেডিট কার্ড : ৪টি,পাসপোর্ট : ২টি,জাতীয় পরিচয়পত্র : ৫টি,ল্যাপটপ : ১টি,সিপিইউ : ২টি,মনিটর : ১টি,নগদ টাকা : ২০,৪২৯ টাকা।

অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত মালামাল গুলো সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ জসিম আনুষ্ঠানিকভাবে এসব বুঝে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি গোপনে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত ছিল। তাদের কার্যক্রমে এলাকার যুবসমাজ ব্যাপকভাবে বিপথে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সফল এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD