1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যাকাণ্ডের পলাতক আসামী গ্রেফতার!

  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে ১৯ জুলাই দুপুর পর্যন্ত কোনো এক সময়ে রঙিলা মিয়াকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিল এলাকায় ফেলে রাখা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‌্যাব-৯ আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামী বানিয়াচং উপজেলার
নোয়াপাথারিয়া গ্রামের মৃত আলী ছেলে খেলন মিয়াকে (৩৫), গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD