1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাইকগাছায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • প্রকাশিতঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে প্রায় ১২ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, সরকার মৎস্য সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে জলাশয়ের মাছ নিধন হয়ে প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার সহ থানা পুলিশের সদস্য বৃন্দ। তারা জানান, স্থানীয় জেলেদের সচেতন করার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

স্থানীয় এলাকাবাসী মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান চালু থাকলে অবৈধ জাল ব্যবহার বন্ধ হবে এবং নদী-নালা ও জলাশয়ে মাছের প্রজনন স্বাভাবিক থাকবে। এতে একদিকে যেমন মৎস্য সম্পদ রক্ষা পাবে, অন্যদিকে জেলেদের জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD