1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে চারজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

 

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে চারজন গ্রেপ্তার।
নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। তবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো বলে জানিয়েছেন উদ্ধার ইব্রাহিম মোল্যা নিজেই।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
শনিবার (৬ সেপ্টেম্বর) এসব তথ্য জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে পেশায় কৃষক ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোররাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে এ ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি হয়।
তিনি জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি এলাকায় ইব্রাহিমের ভাইরাভাই ডালিম হোসেনের বাড়ি থেকে উদ্ধার তাকে করেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, জলমহাল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যাভাবে হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজান। পরবর্তীতে তার স্ত্রী মোসা. ইরানী খাতুনসহ ঘটনায় জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারও স্বীকার করে যে, ঘটনাটি মিথ্যা এবং এটি একটি সাজানো নাটক।
এ ঘটনায় মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানি করায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD