1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বাগমারায় র‌্যাবের অভিযানে অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার,  শীর্ষ ডিলার গ্রেফতার।          

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি  মোঃ আস্তানুর রহমান (৫৯), পিতা-মৃত এরশাদ আলী, সাং-ভবানীগঞ্জ স্কুলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।

উদ্ধারকৃত আলামত – ৫,৫২০ বোতল (৪৬০ কার্টুন) ৯০% অ্যালকোহলসমৃদ্ধ মাদকদ্রব্য।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে “মারুফ হোমিও হল” নামক দোকানে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি করা হচ্ছিলো। তল্লাশিকালে দোকান ও গোডাউনের ভেতর লুকানো অবস্থায় এই বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, এই মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা অত্যন্ত প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ধৃত আসামির ড্রাগ লাইসেন্স প্রায় আড়াই বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি সুকৌশলে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD