1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

হবিগঞ্জে বহু অপকর্মের হোতা চশমা তারেক যৌথবাহিনীর হাতে আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬২ বার পঠিত

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ শহর থেকে আন্তঃবিভাগীয় গাড়ির চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’ কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোপর্দ করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায়। গ্রেফতারকৃত তারেকুল ইসলাম ওরফে চশমা তারেক (৩২) হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আ: রহমান মিয়ার ছেলে। সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে, সেনাবাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

জানা যায়, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় তারেকের এটি চশমার দোকান রয়েছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চশমা ব্যবসার আড়ালে গড়ে তোলা হয় চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট। দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার একাধিক প্রশিক্ষিত গাড়ি চোরচক্র। তাদের মাধ্যমে গাড়ি কেনাবেচা করে থাকেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় জি,আর ২২৮/২৪ হবি: মামলার ৯নং আসামী।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD