1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগ, সত্যতা মেলেনি

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ইমদাদুল হক রানা রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রবিবার (৩১ আগস্ট) অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং তদন্ত করেন।

তদন্তে মৃত পশুর মাংস বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত বিক্রেতা ইব্রাহিম (পিতা- সিরাজ, সাং- বকশিবাড়ি) স্বীকার করেছেন যে, গতকাল জবাই করা একটি ছাগলের মাংস ফ্রিজে সংরক্ষণ করেছিলেন এবং আজ সকালে নতুন একটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন।

তদন্তে আরও জানা যায়, তিনি দুই ধরনের মানের মাংস বিক্রি করলেও মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং পৃথকভাবে চিহ্নিত না করায় ভোক্তাদের প্রতারণার সুযোগ তৈরি হয়েছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ইব্রাহিমকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের মান স্পষ্ট করার নির্দেশ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD