
পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
সরকারি বিধি মোতাবেক দশটা হতে চার ঘটিকা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও উপজেলার ৪ নং গাংগুরিয়া ইউনিয়নের কাদিপুর উচ্চ বিদ্যালয় চলছে বেলা একটা পর্যন্ত এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চলছে সকাল ১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। অপরপক্ষে কাদিপুর উচ্চ বিদ্যালয় চলছে সকাল আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত। উক্ত গ্রামের আবু বক্কর প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন সৎ উত্তর দেন নাই। তিনি আরো উল্লেখ করেন প্রধান শিক্ষক পূর্বে থেকেই বিধি বহির্ভূত বিদ্যালয় পরিচালনা করছেন । বিগত সরকারের আমলে বিদ্যালয়ের এলাকাবাসীর অজান্তে পকেট কমিটি তৈরি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম করেছেন বলে তিনি জানান।
প্রধান শিক্ষকের এরূপ কার্যক্রমে এলাকাবাসী অসন্তুষ্ট ও ক্ষোভ প্রকাশ করছেন।
সময়সূচির বিষয়ে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কনক রায় এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়।
নওগাঁ জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত ২২ আগস্ট ২০২৫ তারিখের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে মোতাবেক সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় মাদ্রাসা সমূহ কে সকাল দশটা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু সহ খোলা রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। উপজেলার প্রায় সকল বিদ্যালয় এই নিয়ম মানলেও উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয় সে আদেশ এখনও অমান্য করে চলছে।