1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পাইকগাছার রাড়ুলীতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন শত শত বিঘা ফসলি জমি ও হাজারো মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫০৩ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন ঋষিপাড়া আড়ংঘাটা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে শত শত বিঘা ফসলি জমি ও হাজারো মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে কপোতাক্ষ নদ প্রবাহিত। এ নদীটির কাটিপাড়া অভিমুখে প্রায় এক কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের অন্তত ১০ থেকে ১২টি স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানির চাপে বাঁধের বিভিন্ন অংশ ২–৩ হাত পর্যন্ত সরু হয়ে পড়েছে। ফলে অতি বৃষ্টি বা নদীতে জোয়ারের পানির চাপ বাড়লেই পুরো বাঁধ ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

এদিকে পরিস্থিতিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে শনিবার দুপুরে সরজমিন পরিদর্শন করেন আরকে বি কে কলেজের সিনিয়র প্রভাষক ও জামায়াতে ইসলামীর খুলনা জেলার ইউনিট সদস্য আব্দুল মমিন সানা। তিনি বলেন, বেড়িবাঁধটি ভেঙে গেলে শুধু ফসলি জমিই নয়, হাজার হাজার মানুষের বসতভিটা ও জনপদ পানিতে তলিয়ে যাবে। একারণে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক মোঃ আব্বাস আলী, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী বাঁচা, সুব্রত কুমার দাশ, অনাথ চন্দ্র দাস, স্বপন কুমার দাস, বিজয় কুমার মন্ডল, মাষ্টার বিকাশ কুমার সরকার, বিধান কুমার শীল, লক্ষীপদ দাস ও মোঃ আরশাদ গাজীসহ স্থানীয় গণ্যমান্যরা।

এলাকাবাসীও দ্রুত টেকসইভাবে বাঁধ সংস্কার করে ভাঙনরোধে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD