1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শহরের প্রাণকেন্দ্রে শহিদী মসজিদের সামনে বেহাল দশা: অবৈধ দখল, চাঁদাবাজি ও যানজটের কবলে জনদুর্ভোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহিদী মসজিদের সামনে ও পাশের রাস্তাগুলো এখন যেন অবৈধ দখলদারদের দাপটে হাঁসফাঁস করছে। ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত, মসজিদের পবিত্রতা নষ্ট হওয়া এবং স্থায়ী যানজট—এ যেন এক ভয়াবহ চিত্র প্রতিদিনের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের সামনের রাস্তা ও সংলগ্ন এলাকাজুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে অটো রিকশা স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন নীলগঞ্জ ও তাড়াইল রোডে চলাচল করা ১০০ থেকে ২০০টিরও বেশি ব্যাটারিচালিত অটো রিকশা এখান থেকেই যাত্রা শুরু করে। অথচ এটি কোনো নির্ধারিত স্ট্যান্ড নয়।
অভিযোগ রয়েছে, এসব অটো চালকদের কাছ থেকে দৈনিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। কে বা কারা এই চাঁদা নেয়—তা বলতে অনিচ্ছুক চালকরা। তবে স্থানীয়রা সরাসরি অভিযোগ করছেন, পুলিশ প্রশাসন সব কিছু জানলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং সার্জেন্ট অফিসারের উপস্থিতিতেই দিনের পর দিন চলছে এই অনিয়ম।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ঠিক মসজিদের সামনেই কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান বসিয়েছে। এতে মুসল্লিদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি মসজিদের পবিত্র পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নামাজ পড়তে আসা মুসল্লিরা এই অবস্থার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এই পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
স্থানীয়দের প্রশ্ন, বছরের পর বছর এমন অনিয়ম চললেও কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? শহরের এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে এভাবে দখল ও অনিয়ম চলতে থাকলে তা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উপরও আঘাত বলে মনে করছেন সচেতন মহল।
এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে কিশোরগঞ্জ শহরের এই ঐতিহ্যবাহী স্থানটি তার মর্যাদা হারাবে—এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD