1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডেন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পঠিত

দৈনিক নয়া কণ্ঠ ডেক্স থেকে মোঃ শারীদ মোল্লাঃ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বালিয়াকান্দি উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করেছে বহরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে। ফলে ফাইনালে উঠার আরও এক ধাপ কাছে গেল বালিয়াকান্দি উপজেলা একাদশ।

আজকের খেলায় বিদেশি খেলোয়াড়সহ দেশের নামিদামি ফুটবলাররা মাঠে নৈপুণ্যের ঝলক দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি।

এদিকে আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় একই ভেন্যু বালিয়াকান্দি কুঠির মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ওই ম্যাচে শক্তিশালী জামালপুর ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে ইসলামপুর ইউনিয়ন ফুটবল একাদশের।

খেলা উপভোগ করতে সকল ফুটবলপ্রেমীকে মাঠে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD