1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

এক সপ্তাহে কেজিতে ১৫ টাকা বৃদ্ধি ৩ কারণে আকাশছোঁয়া পেঁয়াজের দাম

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৩৫ বার পঠিত

দৈনিক নয়া কন্ঠ ডেক্সঃ

বৈরি আবহাওয়া, আমদানি বন্ধ ও সরবরাহ কম—এই তিন কারণে দেশে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ টাকা বা প্রায় ২৪ শতাংশ পর্যন্ত, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তারা।

 

রাজধানীর কারওয়ান বাজারসহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের সংকট নেই, তবে দাম চড়া। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ৭০–৭৫ টাকা, খুচরা বাজারে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, পাবনা-ফরিদপুরসহ উৎপাদন অঞ্চল থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই কম দামে বিক্রি সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতারা বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম কিনছেন।

 

দেশের পেঁয়াজ উৎপাদনের বড় অংশই আসে পাবনা অঞ্চল থেকে। সেখানকার আড়তদারদের ভাষ্য, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বর্তমানে বাজারে কেবল দেশি পেঁয়াজই বিক্রি হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার কৃষকরা বেশি লাভের আশায় সরবরাহ কমিয়ে দিয়েছেন।

 

দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিদপ্তর। প্রাথমিকভাবে কারসাজির প্রমাণ না মিললেও অভিযান চলবে বলে জানিয়েছে সংস্থাটি। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, “আমরা ব্যবসায়ীদের ক্যাশ মেমো ও ক্রয়-বিক্রয়ের স্বচ্ছতার ডকুমেন্ট রাখতে বলেছি। মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছি। দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখা যাচ্ছে, কৃষকরাই হাটে এই দামে বিক্রি করছেন এবং আরও বেশি দাম পাওয়ার আশায় সরবরাহ কমিয়ে দিচ্ছেন।”

 

বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD