1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

গৌরঙ্গবাজারে জনদুর্ভোগ চরমে অবৈধ দখল ও যানজটে স্থবির জীবন যাত্রা!!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গৌরঙ্গবাজার আজ স্থবিরতা আর নৈরাজ্যের প্রতিচ্ছবি। ভয়াবহ যানজট, অনুমোদনহীন যানবাহন এবং অবৈধ দখলদারিত্বে প্রতিদিন নাকাল হচ্ছেন হাজারো সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ—গৌরঙ্গবাজারের ব্রীজ ও আশপাশের প্রধান চলাচলের পথগুলো এখন মূলত দোকানিদের কবলে। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থায়ী ও অস্থায়ী দোকান দখলে রেখেছে ফুটপাত থেকে শুরু করে হাঁটার জায়গাও। ফলে সকাল, বিকেল এমনকি রাতেও রীতিমতো যুদ্ধ করে চলতে হয় পথচারীদের।

বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং রোগীবাহী যানবাহনের জন্য এ পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। শিশু-কিশোরদের সময়মতো স্কুলে পৌঁছানো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। অন্যদিকে কর্মজীবী মানুষ নিয়মিত দেরি করছেন কর্মস্থলে, আর গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য এটি যেন এক দুঃস্বপ্ন।

অবৈধ দখলদারিত্বের পাশাপাশি গৌরঙ্গবাজারে অনিয়ন্ত্রিতভাবে চলছে অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা ও যানবাহন। দিনভর এসব যানবাহনের অগোছালো চলাচলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বাজারঘাটমুখী মানুষের চাপ ও যানজটের কারণে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, “আমরা নিজেরাই দোকানদার, কিন্তু এইভাবে রাস্তা দখল করে ব্যবসা করা আসলে শহরের প্রতি অন্যায়। ভোগান্তিতে আমরাও পড়ি। তবুও কেউ ব্যবস্থা নিচ্ছে না।”

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাঁটার রাস্তা নেই। প্রতিদিন রিকশা আর দোকানের ভিড়ে নিজেকে বাঁচিয়ে চলতে হয়। প্রশাসন কই?”

অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। ফলে দিনকে দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

এলাকাবাসীর জোর দাবি,

দ্রুত অবৈধ দখল উচ্ছেদ,

অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান,
ফুটপাত ও রাস্তা পুনরুদ্ধার,
নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা।

নাগরিকদের অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেলে না প্রতিকার। এখন প্রয়োজন শুধু প্রতিশ্রুতি নয়, জরুরি কার্যকর পদক্ষেপ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD