1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে সাবেক সচিবের জনসমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মোসলেমগঞ্জ স্কুল মাঠে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ হয়।

এসম উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব আব্দুল বারী।

বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অফিস-আদালতে সম্মান ফিরে আসার পরিবেশ তৈরিতে কাজ করবো। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো ইনশাআল্লাহ। দলীয় নমিনেশন পেলে এবং নির্বাচিত হলে শহরকেন্দ্রিক গ্রাম গড়ে তোলা হবে। ইতোমধ্যে সাধারণ মানুষের কল্যাণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সাবেক সচিব আব্দুল বারী সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে আমি আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD