1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

এ শোকের ভাষা নেই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বিনয় দেবনাথঃ

শোকের ভাষা নেই, নীরবে এসেছি সমব্যথী হতে
এ শোক যেন ছড়িয়ে গেছে সারাবাংলায়, দাঁড়িয়ে আছে ঘরের দরজায়।

এ শোক মিশে আছে শার্ট, প্যান্ট ও গেঞ্জিতে-
মিশে আছে অগ্নিদগ্ধ দহন কামিজে চুলের বেণীতে।

এ শোক ছড়িয়ে গেছে রাতের ঘুমন্ত চোখে অম্লান হয়ে –
ছড়িয়ে গেছে সকাল-বিকাল ও দুপুরের খরতা বয়ে।

পাখিরা শোকার্ত, শাপলা স্তম্ভিত, বাতাস ব্যথিত –
ভাষাহীন দুঃখ কষ্টের জ্বালা ভরে আছে, আম-কাঠালের বন লাল-সবুজ পতাকা বাজে দুঃখের কঙ্কন বসে আছি রয়েল বেঙ্গল টাইগার, আনত চোখে ভিজে যায় মায়াবী হরিণের চোখ।

এ শোক ছড়িয়ে গেছে ভোরের আজানে, হেলে পড়েছে মিনারের গায়, এই বাংলার উত্তর- দক্ষিণ পূর্ব-পশ্চিমে, নিরবে দাঁড়িয়ে আছে গৃহকোণে।

এ শোক ছড়িয়ে গেছে মেঘের ভায়োলিনে –
নিরীহ মানুষ শোকার্ত, বৃক্ষ বিষন্নতা, পাখিরা ঘুমহীন, মুহুর্মুহু সারা আকাশ বেজে ওঠে সোনার বাংলা বাজে কম্পিত কন্ঠের সুরে –
শোকের শ্রোত রয়ে গেছে ভূমধ্যসাগর হতে বহু দূরে।

এ শোক যখন ছড়িয়ে গেছে বাংলার মানচিত্রের প্রতিটি স্তরে স্তরে –
নীরবে এসেছি সমব্যথী হতে এ শোকের ভাষা নেই।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD