1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এই ম্যাচে স্বাগতিক পুঠিয়ার মুখোমুখি হয় চারঘাট উপজেলা।
ম্যাচের নির্ধারিত সময়ে ৫-০ গোলে জয়লাভ করে স্বাগতিক পুঠিয়া। বৈরি আবহাওয়ার মধ্যেও দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা টিম ও রাজশাহী সিটি করপোরেশনের ১ টি টিমসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। পর্যায়ক্রমে তিনটি ভেন্যুতে যথাক্রমে পুঠিয়া,মোহনপুর, রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদস্য ও উক্ত টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন, ভেন্যু প্রস্তুত উপকমিটির আহ্বায়ক ডালিম হোসেন শান্ত, সদস্য মেহেদী হাসান পুলক, পুঠিয়া উপজেলার ওসি কবির হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD