1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত-৭

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগীর পরিবারেরা।

বুধবার (২ জুলাই) বিকেল চারটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩০ জুন থেকে আজকে (২ জুলাই) উপজেলার উত্তর শিববাটি, রঘুনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে মেজবাহ, শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম, ঘাসিপুরের রঘুনাথপুর গ্রামের মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ, শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল।

এছাড়াও গাংরা, রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম, দেয়ুলবাড়ি, রঘুনাথপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী এবং পুর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম শিয়ালের আক্রমণে শরীরের বিভিন্ন জায়গায় আহত হন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, জরুরী কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে দেখেন ভ্যাকসিন নেই। এ সময় অসহায় হয়ে পড়েন বলে জানান।

অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পাবেন এমন প্রত্যাশা নিয়ে এসে দেখেন ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধুমাত্র জেলা পর্যায়ে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন বা এআরভি সরবরাহ রয়েছে। উপজেলা পর্ষায়ে আমরা এখনও পাইনি।’ তবে ঊর্ধ্বতন অফিসারদের এ বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিয়ালের আক্রমণে যারা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত, ফেনা হয় এমন ক্ষার যুক্ত সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান পরিষ্কার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসে ভ্যাকসিন (টিকা) দেওয়ার পরামর্শ দেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD