1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বালিয়াকান্দীতে ৪ গরু চুরি ও ৩ ছাগল হত্যার ঘটনা এলাকায় আতঙ্ক

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম রবি বালিয়াকান্দি প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে গভীর রাতে ৪ গরু ও তিনটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়ার পর বাড়ীর অদুরে দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা এবং একটি ছাগলকে গলা কাটা মৃত্যু  অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জাহিদ মন্ডল জানান, গত শনিবার ২৮জৃন দিবাগত  রাতের কোন একসময় তার গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা চারটি গরু ও তিনটি ছাগল নিয়ে যায়। ফজরের নামাজের পর তার মা প্রতিদিনের মতো গোয়ালঘরে যান এবং তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে খোঁজ করতে গিয়ে বাড়ির পাশের মাঠে একটি ছাগলের গলা কাটা এবং বাকি দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা অবস্থায় মৃত পরে থাকতে দেখেন।

এ ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, দিনদিন এলাকায় গরু-ছাগল চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “আমরা ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD