1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩। ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।   রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়।        রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।        ধামইরহাট সিমান্তে বিপুল  পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি। জয়পুরহাটে মনোনয়নে নাটকীয় মোড়, দুই আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে ১১ জন। ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ইমদাদুল হক রানা, রাজবাড়ী থেকে:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামে পানিতে ডুবে মো. নাইম মন্ডল (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাইম মন্ডল ওই গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নাইম বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিশু সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনরা হতবিহ্বল হয়ে পড়েছেন। একই সঙ্গে পুরো এলাকাজুড়েও নেমে এসেছে শোকের পরিবেশ।

উল্লেখ্য, বর্তমানে দেশে বর্ষা মৌসুম চলছে। চারদিকে খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরপুর। এ সময় শিশুদের একা বাইরে পাঠানো কিংবা খেলার সময় অবহেলা থেকে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এজন্য বিশেষজ্ঞরা অভিভাবকদেরকে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD