ইমদাদুল হক রানা, রাজবাড়ী থেকে:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামে পানিতে ডুবে মো. নাইম মন্ডল (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাইম মন্ডল ওই গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নাইম বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিশু সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনরা হতবিহ্বল হয়ে পড়েছেন। একই সঙ্গে পুরো এলাকাজুড়েও নেমে এসেছে শোকের পরিবেশ।
উল্লেখ্য, বর্তমানে দেশে বর্ষা মৌসুম চলছে। চারদিকে খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরপুর। এ সময় শিশুদের একা বাইরে পাঠানো কিংবা খেলার সময় অবহেলা থেকে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এজন্য বিশেষজ্ঞরা অভিভাবকদেরকে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM