1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

মেহেরপুরে উচ্চশিক্ষার নতুন দিগন্ত বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫১৮ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরুকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল ১১টায় জেলা শহরের সার্কিট হাউজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, “চলতি সেশনেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।” তিনি বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্থান নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন বলেন, “এটি মেহেরপুরবাসীর বহুদিনের প্রত্যাশা। আমরা সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুতই শুরু করতে চাই।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্থানীয়দের আশা, বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হলে মেহেরপুরের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD