1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

স্ত্রী’র স্বীকৃতি ও সংসার করার দাবিতে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী নারী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

ইমদাদুল হক রানা (রাজবাড়ী)   ঃ

বিয়ের মাত্র ১০ দিনের মাথায় একতরফা তালাক নোটিশ পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। একই সঙ্গে তিনি নিজেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান ও স্বামীর সঙ্গে সংসার করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের গোলাম মাওলার কন্যা রোকসানা খাতুন (৩০)।

সংবাদ সম্মেলনে রোকসানা খাতুন জানান, ফেসবুকের মাধ্যমে কালুখালী উপজেলার নলকান্দ্রা গ্রামের মৃত সাত্তার মোল্লিকের ছেলে মো. মতিউর রহমান (৩৬)-এর সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে গত ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ইসলামি শরিয়ত মোতাবেক তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের মে মাসে তাদের বিবাহের কাবিননামা রেজিস্ট্রি করা হয়।

তবে কাবিননামা রেজিস্ট্রির মাত্র ১০ দিনের মাথায় মতিউর রহমান তাকে একতরফাভাবে তালাকনামা পাঠান বলে অভিযোগ করেন রোকসানা। বিষয়টি জানার পর তিনি স্বামীর স্বীকৃতি ও অধিকার আদায়ের আশায় মতিউরের গ্রামের বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে অপমান, হুমকি ও দুর্ব্যবহারের শিকার হন বলে জানান তিনি।

রোকসানা বলেন, “মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর আমি কোনো উপায় না পেয়ে গত ১৫ জুন কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু অভিযোগ দেওয়ার পর থেকেই তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে রোকসানা খাতুন নিজেকে মতিউরের বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি তার সঙ্গে সংসার করার সুযোগ এবং আইনগত অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, “আমি কোনো বিচ্ছেদ চাই না, আমি আমার স্বামীর সঙ্গে সম্মানের সঙ্গে সংসার করতে চাই।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD