1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় বই বিতরণ ও গাছ লাগালো বিএনপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় গতকাল বুধবার (১৮ জুন) রোগীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই দিনে বগুড়া শহরের বনানীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে, উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকায় সুবিল খালের পাড়ে ও ২ নং ওয়ার্ডে অবস্থিত মুক্তির ফুলবাড়ীতে , এবং শাকপালার আলোচিত পার্কে বৃক্ষরোপণ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য #ভিপি_সাইফুল_ইসলাম । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, আব্দুল গফুর দারা, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, সাইমুম ইসলাম, সোহেল রানা সুমন, ঠান্ডা, আতিক মল্লিক, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, আতিকুল হোসেন বিপুল, খোরশেদ, কিসু, ছাত্রনেতা আরিফিন।

এসময় ভিপি_সাইফুল_ইসলাম বলেন, পরিবেশ শান্ত, শীতল ও মনোমুগ্ধকর রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। পরিবেশ বাঁচাতে ও সুন্দর করে গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ বাড়াতে হবে। গাছের সীমাহীন গুরুত্ব সত্ত্বেও আমাদের বনগুলোর অবস্থা আজ হতাশাজনক। সুন্দরবন আমাদের গর্ব, যার সৌন্দর্য্য প্রায় বিলুপ্তর পথে। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহধর্মিণীর ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।

দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এসব কর্মসূচির আয়োজন করে ন্যাশনালিস্ট অব শজিমেক বগুড়ার সাবেক ও বর্তমান ছাত্রদল। কর্মসূচিতে রোগীদের মাঝে ডা. জুবাইদা রহমানের লেখা হৃদরোগ প্রতিরোধে করণীয় বই বিতরণ করা হয়। এই বইগুলো রোগীদের হাতে তুলে দেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব পিজি হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD